weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত-৩

প্রকাশ : ১১-০৪-২০২০ ১৮:১৯

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ (১১ এপ্রিল ২০২০) শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ জন ও পীরগঞ্জ উপজেলায় ১ জন, সর্বমোট ৩জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তরা নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি নিজ বাড়িতে এসেছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। সেই সঙ্গে তাদের গ্রাম লকডাউন করা হয়েছে। এ জেলায় এটিই প্রথম করোনায় আক্রান্ত শনাক্ত হলো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর