ঠাকুরগাঁওয়ে ইসলামিক রিলিফ'র উদ্যোগে খাদ্য বিতরণ
প্রকাশ : ২০-০৫-২০২০ ২২:০৬
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে
খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামিক রিলিফ ।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর
ঠাকুরগাঁও শাখার আয়োজনে (২০ মে ২০২০) বুধবার প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে
নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। খাদ্য বিতরণ
অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
নুর কুতুবুল আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত
টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।
এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচী কর্মকর্তা ও ইনচার্জ শাহজাহান সিরাজ, ও ফিল্ড কর্মকর্তা সামছুল হক। ২য় অধিবেশনে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান
(পিপিএম)। উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে
প্রতিটি ব্যাগে ১৮ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ২
লিটার ভোজ্য তেল বিতরণ করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com