ঠাকুরগাঁওয়ে আলু ক্ষেতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
প্রকাশ : ২১-০৩-২০২২ ১৬:০৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আলু ক্ষেতে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (২০ মার্চ ) সন্ধা সাড়ে ৭ টার সময় থানাধীন মধুপুর ধুমের হাট এলাকায় থেকে অজ্ঞাতনামা(৪৬) এর লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে ঔই মহিলাকে রাস্তায় ও বিভিন্ন দোকানপাটের আশেপাশে ঘুরতে দেখা যায়।
গত রবিবার বিকেলে ঘটনাস্থলের পাশ্বে আলু ক্ষেতে আলু তোলার কাজে নিয়োজিত লোকজন ওই মহিলার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মহিলাটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ ওসি চিত্ত রঞ্জন রায় জানান, আলু ক্ষেতে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মগে পাঠানো হয়। অজ্ঞাত মহিলার মৃত্যুর রহস্য ও তার পরিচয় উদ্ধারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com