weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আরো ৩ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৯

প্রকাশ : ০২-০৫-২০২০ ২১:৫৭

নিজস্ব প্রতিবেদক

গৌতম চন্দ্র বর্মন, (ঠাকুরগাঁও): উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। শনিবার (২ মে) রাত ৯ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তিদের দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত ওই নারী ও এক পুরুষের বাসা হরিপুর উপজেলায়। অপর আক্রান্ত অপর ব্যক্তির বাসা বালিয়াডাঙ্গী উপজেলায়।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঢাকা ফেরত ডিএমপির এক কনস্টেবল; মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮ টায় নারায়ণগঞ্জ ফের‍ত এক যুবক; সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ ফেরত বাবা-ছেলেসহ ৩ জন, ঢাকা ফেরত ২ যুবক, রংপুর ফেরত এক যুবক; রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত এক যুবতী, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর