ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষ্যে লটারী
প্রকাশ : ১৪-০৫-২০২০ ১৫:০২
নিজস্ব প্রতিবেদক
গৌতম
চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান
সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী অনুষ্ঠিত হয়েছে।
(১৩ মে ২০২০) বুধবার দুপুরে সদর উপজেলা
পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা
চেয়ারম্যান ও সদর উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো,
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইছ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোট ৪৬ হাজার চাষীর মধ্যে লটারীর মাধ্যমে ৪ হাজার ৯৫১ জন চাষী নির্বাচন করা হয়। প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com