ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এম'পি দবিরুল ইসলামের ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ২২-০৫-২০২০ ২৩:৪৯
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আজ (২২ মে ২০২০) শুক্রবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের নির্দেশনায় হরিপুর উপজেলার বহরমপুর ট্রাজেডিতে নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত দিবসের বিকাল ৫টায় হরিপুর থানার পুলিশ ও হরিপুর প্রেস ক্লাবের সদস্যদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সুরক্ষার জন্য পি,পি,ই প্রদান করা হয়।
এসময়ে প্রতিনিধি হিসাবে ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের পুত্র মানবতার ফেরিওয়ালা "ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন" ও হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প উপস্থিত থেকে বহরমপুর ট্রাজেডিতে নিহত ও আহত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সহ হরিপুর পুলিশ ও হরিপুর প্রেস ক্লাবের সদস্যদের মাঝে পি'পি'ই বিতরণ করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com