weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের সেই মানসিক ভারসাম্যহীন নারী পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর

প্রকাশ : ২১-০৬-২০২১ ১১:৪৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর। দৃষ্টিনন্দন এ স্থাপনার ওপর প্লাস্টিক, বাঁশের বেড়া, খড়কুটোসহ বিভিন্ন সামগ্রী দিয়ে ছাউনি টানিয়ে দীর্ঘদিন থেকে মানবেতর জীবনযাপন করে আসছিলেন মানসিকভাবে ভারসাম্যহীন একজন নারী।রবিবার (২০ জুন) উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের উদ্যোগে ছাউনি টানানো সেই ঝুপড়ি ঘরটি ভেঙে দেওয়া হয়।জানা যায়, দৃষ্টিনন্দন এই গোলচত্বরটিতে ছাউনি দিয়ে ঘর বানানোয় চত্বরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তবে ঝুপড়ি ঘর ছাড়া ওই নারীর কোনো বাসস্থান নেই। ফলে তাকে পৌরসভার গাড়িতে করে সদর উপজেলার আকচা ইউনিয়নের কান্দরপাড়া গ্রামে নিয়ে যাওয়া হয়।সেখানে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে তার জন্য বরাদ্দ দেওয়া হয়। সেই সঙ্গে তার খাওয়ার জন্য চাল-ডালসহ সকল কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, সহকাররি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর