weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কষ্টি পাথরের মুর্তি উদ্ধার

প্রকাশ : ০৭-০৯-২০২০ ০০:৫৫

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে রুহিয়া থানার ঢোলার হাট ইউনিয়ন এর বড়দেশ্বরী বাজার সংলগ্ন টাংগন নদীর খনন করার সময় এ মুতিটি পাওয়া যায়।

এলাকা বাসী সূত্রে জানা যায় শুক্রবার সন্ধায় পানি উন্নয়ন বোর্ড  নদী খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথরের মুর্তিটি পাওয়া যায়। শনিবার সকালে ড্রেজার মেশিন মালিক সাইদুল ইসলাম ও নদী খনন কাজে নিয়োজিত স্থানীয় মোকলেছুর খান পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম এর কাছে সেটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সীমান্ত কুমার, স্থানীয় সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব।

এ বিষয়ে পানি উন্নয়ম বোর্ড ঠাকুরগাঁও  এর প্রকৌশলী রবিউল ইসলাম বলেন  টাংগন নদীর খনন কাজ চলাকালীন সময় সাইদুল ইসলাম এর ড্রেজার মেশিনে কষ্টি পাথর পাওয়া যায় এবং সেটা  ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডে জমা দেন এবং পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কোষাগারে হস্তান্তর করা হবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর