ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মুজিববর্ষ উপলক্ষে সাবেক এমপি'র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : ১৪-০৭-২০২০ ০৩:২৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় (১৩ জুলাই ২০২০) সোমবার দুপুরে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়, গার্লস স্কুল ও প্রাইমারি স্কুলমাঠে এক বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সেলিনা জাহান লিটা।
জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি উপলক্ষ্যে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতাকর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। এ নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের আহবানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক সফিকুল আলম, সাবেক যুগ্নসাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী, প্রধান শিক্ষক ও আ"লীগ নেতা বাবর আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিএসি, উপজেলা যুব আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান, সমাজসেবক হফিজ উদ্দিন, সাবেক ইউপি সদস্য ও আ'লীগ নেতা আব্দুল জলিল মাস্টার, সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।
সাবেক সংসদ সদস্য বলেন, জেলা আওয়ামীলীগের পরামর্শক্রমে এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আওতায় সমগ্র জেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে নিম ও তাল গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও তিনি স্থানীয় আওয়ামীলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণের আহব্বান জানান। পরে সাবেক সাংসদ করোনা সংক্রমণ রোধে ভোলা পাড়া আদিবাসী পাড়ায় ১০০ জন আদিবাসীর মাঝে মাস্ক বিতরণ করেন এবং তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
আরো পড়ুন: রাণীশংকৈল থানা পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com