weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ : ০৯-০৬-২০২০ ২২:৫৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  উপজেলায় ৮ জুন বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা।

শিবদিঘী, যাত্রীছাউনি মোড় ও বন্দরের বিভিন্ন মোটরযান, দোকানপাট, মাস্ক বিহীন বিভিন্ন পথচারী,  মনিটরিংসহ করোনা ভাইরাস বিস্তার রোধে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের উপর স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে উপর্যুক্ত অপরাধ ও বিকাল ৪ টার পর চা, হোটেল-মুদি দোকান, বিভিন্ন সো রুম, খোলা রাখার কারণে সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন ১৮৬০ (২৫) (খ) ধারা মোতাবেক ১২টি দোকান মালিক ও ১১ জনকে মাস্ক না পরার অপরাধে ৮০০০/- টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন রাণীশংকৈল থানা পুলিশ।


করোনা ভাইরাস বিস্তার রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর