ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একই রশিতে স্বামী-স্ত্রী’র ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ "এলাকায় আতঙ্ক"
প্রকাশ : ১৭-০৬-২০২০ ০২:৩১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই রশিতে ফাঁসিতে ঝুলে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে, তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
আজ (১৬ জুন ২০২০) মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল উপজেলার বিরাশী বাজার নামক এলাকায় নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষে বাঁশের সড় থেকে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের ইউ'পি চেয়ারম্যান মোঃ আবুল কালাম জানান, চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী বাজার এলাকায় নিজ বাড়িতে শয়ন ঘরের পাটাতনের সাথে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এদুজনের লাশ এলাকাবাসি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্বামী বিপুল ও স্ত্রী পারুলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
মৃত বিপুল (২৫) চাপোড় পারবর্তীপুর গ্রামের বিরাশী পাড়া এলাকার মৃত সেট কুমারের ছেলে। মৃত পারুল (২২) (বাবার বাড়ি) বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আধারদিঘী বড় কোর্ট গ্রামের ঝাটালু সিংহের মেয়ে।
কেন ঘটেছে ও কিভাবে ঘটেছে এর কারণ এখনো জানা যায়নি বলে জানায়, লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, মৃত বিপুল ও পারুলের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com