weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের গড়েয়া মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ : ০৭-০৩-২০২০ ২৩:০৩

নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায়,গড়েয়া মডেল স্কুলের আয়োজনে গড়েয়া ফুটবল  খেলার মাঠে ৭ মার্চ শনিবার বার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২০ ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। 

আলহাজ্ব আব্দুর রশিদ মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠান টি পরিচালনা করেন গড়েয়া মডেল স্কুল এর অধ্যক্ষ কবির আহমাদ হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলাপরিষদ সদস্য মারুফ হোসেন। বিশেষ অতিথি রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ)। গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সারাদিন ব্যাপী ছোটদের মোরগ লড়াই, বিস্কুট দৌড়, রশি লাফানো, চকলেট দৌড়, বস্তা দৌড়, হাতি উড়ে না পাখি উড়ে, সহ বিভিন্ন রকমের মোট ৪৭টি খেলা অনুষ্ঠিত হয়। গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে,ছাত্র/ছাত্রী, অভিভাবক, শিক্ষক -শিক্ষিকা সহ অত্র এলাকার গণ্যমান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অতিথি বৃন্দ গড়েয়া মডেল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে প্রথম, দ্বিতীয় ও ৩য় পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে সর্ব সাধারনের জন্য  আকর্ষণীয় ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর