weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের একতা প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধু গ্যালারী ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন

প্রকাশ : ১১-০২-২০২১ ২৩:১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ (১১ ফেব্রুয়ারি ২০২১) বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলার আরাজি ঝাড়গাঁও, ভেলাজানে একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে "বঙ্গবন্ধু গ্যালারি ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সহধর্মীনি নুসরাত জাহান"।

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও  মহিলা কল্যাণ ক্লাবের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সহধর্মীনি নুসরাত জাহান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল সহধর্মীনি উম্মে কুলসুম, সদর ইউএনও সহধর্মীনি মাকছুদা বেগম মাসু, একতা প্রতিবন্ধী স্কুলের সভাপতি নুরুল ইসলাম ও পরিচালক আমিরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
পরে ঠাকুরগাঁও মহিলা কল্যাণ ক্লাবের উদ্যোগে একতা প্রতিবন্ধী স্কুলের ৭০ জন প্রতিবন্ধী ও অসহায় আবাসিক ছাত্র-ছাত্রীদের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন অতিথিরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর