weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী মেয়েসহ তিনজন নিহত

প্রকাশ : ২৭-১১-২০২২ ২০:৪৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদকঃ বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের লক্ষীপুর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক স্বামী-স্ত্রী ও মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়। তারা হলেন- মাসুদ রানা (৫০), স্ত্রী হাফিজা বেগম (৪৫) ও মেয়ে সিমি (১৪)। রোববার সকালে (২৭ নভেম্বর/২২) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথরাপুর কলেজ পাড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা ও তার স্ত্রী হাফিজা বেগম মিলে বাড়ী হতে মেয়ে সিমিকে মাদ্রাসায় পৌছে দিতে মোটরবাইক যোগে রোববার সকালে বেড় হলে লক্ষীপুর মাদরাসায় পৌঁছানোর আগেই পথে বেপরোয়া কোচের ধাক্কায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ ৩ জন প্রাণ হারান।
তাদের মধ্য মোটরবাইক চালক মাসুদ রানা আরোহী তার স্ত্রী হাফিজা বেগম ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এলাকাবাসীরা সিমিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এসে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টার প্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয় এতে একই পরিবারের তিন জনই নিহত হয়।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনকে হারিয়ে শোকে কাতর পরিবারের স্বজনরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com