ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
প্রকাশ : ৩০-০১-২০২৩ ২০:৩৫
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদঃ ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক)
সরকারি মোবাইল নম্বর ক্লোন একটি অসাধু চক্র বিভিন্ন ব্যাক্তির কাছে অর্থ দাবি করছে
বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সামাজিক যোগাযোগ
মাধ্যমে (ফেসবুক) একটি সতর্ক বার্তা পোস্ট করা হয়েছে।
শনিবার
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।
তিনি বলেন, কোনো একটি অসাধু চক্র
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়ার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে
বিভিন্ন ব্যাক্তির কাছে অবৈধভাবে অর্থ চাচ্ছে বলে আমার জানতে পেরেছি। এ বিষয়ে জেলা
প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। চক্রটিকে ধরার
জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়াও সকলকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ
করা হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com