weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রু-কলারে নিজেকে লুকিয়ে রাখবেন যেভাবে

প্রকাশ : ২৮-০৫-২০১৯ ১৩:০১

নিজস্ব প্রতিবেদক

অপরিচিত নম্বর থেকে ফোন এলে তার পরিচয় জানিয়ে দেয় ট্রুকলার অ্যাপ। ফোনে ইন্টারনেট চালু থাকলে কলারের নাম, কোথায় থেকে ফোন করছে, ফোনটি স্প্যাম কি-না তাও জানিয়ে দেয় ট্রুকলার। আর তাই খুব অল্প সময়েই স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে এই অ্যাপ। 

কিন্তু এমন অনেকেই আছেন যারা কলার হিসেবে নিজেদের পরিচয় গোপন রাখতে চান। নিজে হয়তো ট্রুকলার ব্যবহার করছেন না কিন্তু যাকে ফোন করেছেন তার মোবাইলে ট্রুকলার রয়েছে। সুতরাং পরিচয় লুকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে। তবে এ সমস্যারও সমাধান রয়েছে।

ট্রুকলার অ্যাপে ঢুকে লগ ইন করে gear আইকনে ক্লিক করুন। এরপর About ট্রুকলার বেছে নিয়ে স্ক্রল ডাউন করুন। সেখানে Deactivate অপশন ক্লিক করলেই আড়ালে থাকার ছাড়পত্র পেয়ে গেলেন। তবে এরপরেও যদি ট্রু কলারে আপনার নাম থেকে যায় তাহলে Unlist পেজে গিয়ে নিজের মোবাইল নম্বর ও দেশের কোড নম্বর লিখতে হবে। কী কারণে আত্মগোপন করতে চান তা জানলেই আসবে 'Captcha'-কোড। সেটি ভেরিফাই করে Unlist অপশনে ক্লিক করলে একেবারে নিশ্চিত মুক্তি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com