weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার মধ্যে বালিয়াডাঙ্গী থানার চতুর্থ বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আব্দুস সোবহান নির্বাচিত

প্রকাশ : ১৩-০১-২০২৩ ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁও জেলার মধ্যে বালিয়াডাঙ্গী থানার চতুর্থ বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আব্দুস সোবহান নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, ডিসেম্বর ২০২২ইং মাসের সার্বিক কর্ম মূল্যায়ন এ বালিয়াডাঙ্গী থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহান, ঠাকুরগাঁও জেলাকে চতুর্থ বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর হিসাবে নির্বাচিত হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আব্দুস সোবহানকে পুরুস্কারের ক্রেস তুলে দেন মাননীয় পুলিশ সুপার ঠাকুরগাঁও জাহাঙ্গীর হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল, সার্কেল মোঃ কামরুল হাসান, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম, ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মামুন শাহ। বালিয়াডাঙ্গী থানার এসআই (নিঃ) মোঃ আব্দুস সোবহান বলেন,আমার কর্মকাণ্ডে সহায়তাকারী সকল অফিসার ফোর্সগণসহ জেলা পুলিশ সুপার মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল, সার্কেল মহোদয়, বালিয়াডাঙ্গী থানা ওসি মহোদয়সহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com