weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিতের সর্বোচ্চ টাকা শাকিব খানের টেবিলে

প্রকাশ : ২৮-০৫-২০১৯ ১১:১৮

নিজস্ব প্রতিবেদক

জনসমক্ষে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমতি পেয়েছে চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। এরই মধ্যে সর্বোচ্চ আট লাখ টাকায় বুকিং হয়েছে শাকিব খানের এই ছবি। এর আগে কলকাতার জিৎ অভিনীত ‘সুলতান’ ছবিটি পেয়েছিল সাড়ে চার লাখ টাকা। তবে জিৎ শেয়ার পায় আরো তিন লাখ, মোট সাড়ে সাত লাখ। জিতের সর্বোচ্চ টাকা শাকিব খানের ছবি টেবিলেই পাচ্ছে বলে জানিয়েছেন ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল।

ইকবাল বলেন, ‘আমরা সারা দেশের সিনেমা হল থেকে সাড়া পাচ্ছি। দেশের প্রায় ২০০ সিনেমা হল আমাদের সাথে যোগাযোগ করছে। তবে আমরা এর মধ্যে ১৮০টি সিনেমা হলের লিস্ট করেছি। যেখানে মানুষ মিনিমাম আরাম করে ছবি দেখতে পারে। এই হলগুলোর মধ্যে যেগুলো আমাদের ছবিটি নিতে পারবে, আমরা সেই সিনেমা হলে ছবিটি মুক্তি দেব। ঈদের দুদিন আগে বলতে পারব কতগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে।

ঈদের জিতের ছবি আনতে চাইছে শাপলা মিডিয়া, এ বিষয়ে ইকবাল বলেন, “আরে কোথায় শাকিব আর কোথায় জিৎ। ‘সুলতান’ চলচ্চিত্রে জিৎ পেয়েছিল সর্বোচ্চ টাকা, সাড়ে চার লাখ। ব্যবসা ভালো হওয়ায় শেয়ার মানি পেয়েছে আরো তিন লাখ, মোট সাড়ে সাত লাখ টাকা। আর জিতের সর্বোচ্চ টাকা শাকিব খান তো টেবিলেই পাচ্ছে। শেয়ার মানি আসবে আরো পাঁচ লাখ। ঈদের দিন ব্ল্যাকে বিক্রি হয়ে যাবে পাঁচ লাখ টাকা যেটার হিসাবই আমরা নেব না। আসলে শাকিব কে সবাই ভালোবাসে, তার ছবি দর্শক দেখতে চায়। যেহেতু আমরা এই ছবিতে বেশি শ্রম, টাকা দিয়েছি। তাই ছবিটি ভালো মানের কিছু হয়েছে। আশাকরি ‘পাসওয়ার্ড’-এর সাথে সবার ঈদটা ভালো কাটবে।

এই ছবির মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করছেন শাকিব খানের নায়িকা শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

শাকিব খান এরই মধ্যে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। পরিচালক কাজী হায়াৎ অসুস্থ থাকায় দেশের বাইরে আছেন, তাই ছবির কাজ শুরু করা যায়নি। এই ছবিতেও শাকিব খান জুটি বেঁধেছেন শবনম বুবলীর সঙ্গে।



সুত্র : এনটিভি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com