চা শ্রমিকদের মাঝে ১৫ লক্ষ ৩০ হাজার টাকা প্রদান করেন "এম'পি দবিরুল"
প্রকাশ : ১৯-০৬-২০২০ ০৫:৪০
নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজ (১৮ জুন ২০২০) বৃহস্পতিবার সকাল ১১টায় চা শ্রমিকদের মান উন্নয়নের জন্য এককালীন ৫০০০ টাকা করে ৩০৬ জনের মাঝে মোট ১৫ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
শ্রমিকদের এ মান উন্নয়নের টাকা বিতরণের শুভ উদ্ভোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের জননেতা জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন সহ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী সমাজসেবা অফিসার ফিরোজ সরকার, রনবাগ টি-স্টেট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন সহ আওয়ামীগীগের নেতাকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবীতে আবার রাস্তায় ঠাকুরগাঁওবাসী।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com