কেভিড-১৯ বিষয়ে আলোচনা সভা ও ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের শুভেচ্ছা
প্রকাশ : ২২-০৫-২০২০ ১৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও
প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ শীর্ষক আলোচনা সভা ও জেলায় সদ্য
নিয়োগপ্রাপ্ত ১৫ জন করোনাযোদ্ধা চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো
হয়েছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় (২২ মে ২০২০) শুক্রবার
বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) এ তাদের এ শুভেচ্ছা দেওয়া হয়।
অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা
প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান
(পিপিএম), এন.এস.আই জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন,
জেলা বিএমএ'র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ
প্রফেসর মনতোষ কুমার দে, বাংলাদেশ আ'লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ
কমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, সদর হাসপাতালের
তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, সদর উপজেলা আ'লীগের সভাপতি ও সদর উপজেলা
চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি
মনসুর আলী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ'লীগের প্রচার সম্পাদক
মোস্তাফিজুর রহমান রিপন। এ সময় জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন চিকিৎসক ও
স্টাফ নার্সকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। কেভিড-১৯ বিষয়ে চিকিৎসকগণের অংশগ্রহনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com