কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি সফল করতে বালিয়াডাঙ্গীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২৩-০৫-২০২৩ ২১:৪৪
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ তাদের ১০ দফা দাবি আদায়ে বিএনপিসহ অন্যান্য সমমনা বিরোধী দলগুলোর কেন্দ্রীয় কমসূচী সফল করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি'র উদ্যোগে আজ মঙ্গলবার (২৩ মে/২৩) বিকাল ৪ টায় দলীয় কাযালয়ে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সৈয়েদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ড. টিএম মহাবুবর রহমানসহ উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আগামী ২৬ মে জেলা বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি গ্রহণ করা হয়।
উল্লেখ যে, রাজধানীর নয়াপল্টনে দলের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বিএনপি।
১৯ মে ঢাকা মহানগর উত্তর, ২৮টি সাংগঠনিক জেলা ও মহানগর, ২০ মে ঢাকা মহানগর দক্ষিণ, ২১টি সাংগঠনিক জেলা ও মহানগরীতে কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ২৬ মে ঢাকা মহানগর উত্তর, ১৯টি সাংগঠনিক জেলা ও মহানগর এবং ২৭ মে ঢাকা মহানগর দক্ষিণ ও ১৫টি সাংগঠনিক জেলায় কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।
সরকারকে সর্তক করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সামনে 'রাজনৈতিক ঝড়' আসবে। তিনি বলেন, '' ঝড় আসছে, উত্তাল সমুদ্র থেকে ধেয়ে আসছে এই বাংলাদেশের বুকে...। আজকে ঝড় শুধু প্রাকৃতিক ঝড় আসছে সেটা মনে করার কারণ নেই। আজকে রাজনৈতিক ঝড়ও আসছে। এই রাজনৈতিক ঝড় এদেশের মানুষের হৃদয় থেকে নিতসারিত হয়ে তা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে।"
তিনি আরও বলেন, ''আপনারা অবিলম্বে পদত্যাগ করে তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন...গণতন্ত্রকে লক্ষ্য করে। একথা আমরা বার বার বলেছি, আবারো বলছি-পদত্যাগ চাই। যদি সেইভ এক্সিট চান তাহলে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।"
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com