weather ৩৪.৯৯ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের দ্বি- বাষিক নির্বাচন সম্পন্ন

প্রকাশ : ০৬-০৮-২০২৩ ২১:০৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্যের দ্বি- বাষিক নির্বাচন আজ রবিবার সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের হলরুম সুষ্ঠুভাবে ভোটদানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
অভিভাবক সদস্য পদে বিজয়ীরা হলেন- বাবুল আকতার ৫ নং প্রতিক নিয়ে ১৫৩ ভোট পেয়েছেন, দোয়েল হক ৩ নাম্বার প্রতিক ১৪৯ ভোট পেয়েছেন, আবুল কালাম ১ নাম্বার প্রতিক ১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়। আলী হোসেন ২ নাম্বার প্রতিক ১৩৭ ভোট পেয়েছেন ও তার সমপরিমাণ ভাট পেয়েছেন
মনিরুজ্জামান মুকুল ৫ নাম্বার প্রতিক ১৩৭ ভোট পেয়েছেন। অপর এক প্রার্থী লুৎফর রহমান পরাজিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন- আব্দুল হামিদ ১১ ভোট পেয়েছেন তার নিকটতম শিক্ষক প্রার্থী  নবাব আল মাহমুদ ১১ ভোট পেয়ে বিজয়ী হন৷ তাদের নিকটতম শিক্ষক প্রতিনিধি প্রার্থী মতিউর রহমান ৫ ভোট পেয়ে পরাজিত হয় 
নির্বাচনের ভোট গণনা শেষে বালিয়াডাঙ্গী উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ফাতেহাতুজ জোহরা 
পাওয়ায় নির্বাচনী নিতিমালা অনুযায়ী লটারীর মাধ্যমে আলী হোসেন বিজয়ী হয়।
মোট অভিভাবক ভোটার সংখ্যা ২৮০ জন এর মধ্যে ২৬৩ ভোটার প্রতেক্ষ ভোটদান করে। এদের মধ্যে ৩ টি ভোট বাতিল করা হয়েছে। নির্বাচনে প্রীজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন- ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার।
সহকারী প্রীজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী অফিস সহায়ক হামিদুর রহমান।
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন-বিদ্যালয়ের  অভিভাবক সদস্য নির্বাচনে বোডের সদস্য সচিব ও কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াশিন আলী।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com