weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা মাশরুম সংরক্ষণের কৌশল শিখি

প্রকাশ : ১৫-১১-২০২০ ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচাগঞ্জ, দিনাজপুরঃ তাজা মাশরুম তোলার ১২ ঘন্টা পূর্বে সরাসরি গায়ে পানি স্প্রে না করলে সেই মাশরুম তুলে, কেটে গ্রেডিং করে পি পি ব্যাগের মধ্যে সিলিং করে ঘরে ঠান্ডা জায়গায় ২ থেকে ৩ দিন রেখে খাওয়া যায়।

রেফ্রিজারেটরের মধ্যে নরমাল চেম্বারে (১০ ডিগ্রী সেঃ তাপমাত্রায়) সিলিং অবস্থায় ৭/৮ দিন রেখে খাওয়া যায়। তবে এক্ষেত্রে প্যাকেটটি রেফ্রিজারেটর থেকে বের করে একবারেই পুরো প্যাকেটের মাশরুম খেয়ে ফেলতে হবে। তাই প্যাকেট করার সময় পারিবারিক প্রয়োজন অনুযায়ী ছোট ছোট প্যাকেট করা উচিত।

বাসাবাড়িতে দীর্ঘ দিন রেখে খাওয়ার জন্য ২% ফুটন্ত লবণ পানিতে ২ থেকে ৩ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে টিফিন বক্সে অথবা ঢাকনাযুক্ত কৌটায় ডিফ ফ্রীজের মধ্যে ৫ থেকে ৬ মাস রাখা যাবে।

কাজের বিবরণঃ মাশরুম, খাঁটি ঘি, চুই ঝাল, খাঁটি ঘানি ভাঙ্গা সরিষার তেল, হোম মেইড লইট্যা শুটকি আচার।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর