weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মবঞ্চিত ২০০ শত হোটেল শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন-এম'পি দবিরুল ইসলাম

প্রকাশ : ২৪-০৫-২০২০ ২২:০১

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আজ (২৪ মে ২০২০) রবিবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এম'পি মহোদয়ের উদ্যোগে উপজেলার ২০০ শত কর্মবঞ্চিত হোটেল শ্রমিক সদস্যসের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০ কেজি চাল ও ডাল বিতরণ করা হয়। 

মাননীয় প্রধানমন্ত্রী এই ঈদ উপহার আলহাজ্ব দবিরুল ইসলাম এম'পি সাহেবের প্রতিনিধি হয়ে হোটেল শ্রমিকদের হাতে তুলে দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন।



এসময়ে আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী পরিষদের উপজেলা চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলার ছাত্রলীগের সভাপতি মোঃ মমিরুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার মোঃ কামরুজ্জামান শামীম সহ আওয়ামীলীগ, তাতীলীগ, ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর