করোনা ভাইরাসের থাবায় দিনাজপুরের স্বল্প আয়ের শিল্পীদের মানবেতর দিন যাপন
প্রকাশ : ০৩-০৫-২০২০ ২১:৩৯
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের থাবায় থেমে গেছে সব। নাটক ও সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে কবেই। সচ্ছল শিল্পীরা হয় তো ঘরে বসে কাটাতে পারবেন বেশ কিছুদিন। কিন্তু স্বল্প আয়ের শিল্পী কলাকুশলীদের চোখের সামনে নেমে আসছে আঁধার।
একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক অন্যদিকে ঘরে তৈরি হচ্ছে অর্থ সংকট। তাই স্বল্প আয়ের অভিনেতা ও কলাকুশলীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়নি এযাবৎ কেউ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের পিরোজপুর (নতুনহাট) গ্রামের ১৮জন শিল্পী আর্থিক সংকটে পড়া শিল্পীদেরা গত ১ মে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি ক্যালচারাল অফিসারের বরাবরে সাহায্যের আবেদন জানিয়েছেন শিল্পী সংঘের পক্ষে সাজু ইসলাম ও রত্না বানু। অভিনয় শিল্পী জানান, পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ থাবা বিকল করে দিয়েছে সকল স্বাভাবিক জীবন যাপন। থেমে গেছে অর্থনীতির চাকা। বন্ধ হয়ে গেছে আমাদের সকল অভিনয়। এই দুর্দির কবে শেষ হবে কেউ বলতে পারিনা!
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমাদের স্বল্প আয়ের যে অভিনেতারা আছেন তারা ও কলাকুশলীরা। আমাদের যারা স্বচ্ছল ও সামর্থ্যবান শিল্পী আছেন তারা হয়তো এই দুর্যোগ সামলে নিতে পারবেন। কিন্তু যারা পারবেন না আমরা তাদেরকেও সাথে নিয়ে বাঁচতে চাই। যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা অর্থ সহায়তার জন্য আবেদন করি। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় আমরা বেঁচে থাকতে চাই।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com