করোনায় মারা যাওয়া সংক্রান্ত গুজব ছড়ানো বিষয়ে সতর্কতা আরোপ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন
প্রকাশ : ২১-০৩-২০২০ ০২:০৫
নিজস্ব প্রতিবেদক
এসএম মশিউর রহমান সরকার: ২০ মার্চ শুক্রবার দুপুরে করোনা ভাইরাস আক্রান্তে এক প্রবাসীর মৃতু এবং তার ভাই আক্রান্ত হয়েছে।বালিয়াডাঙ্গীর দু’জনের (ফেসবুক আইডিতে) এমন গুজবের খবরে তোলপার হয়ে পরে মিডিয়া, প্রশাসন ও জনমনে।
শুক্রবার বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন সংবাদটির সত্য জানার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ঝাড়গাঁও গ্রামে যান। সরেজমিন ওই বাড়ীতে মৃতের তথ্যদি পর্যালোচনা করেন এবং তিনি জানান, যিনি মারা গেছেন তিনি স্ট্রোক ও হাই প্রেসারের রোগী ছিলেন। করোনার কোন লক্ষন ছিল না।তিনি জানুয়ারী মাসের ১০ তারিখ ওমান থেকে দেশে ফিরেছিলেন। করোনায় মারা যাওয়া সংক্রান্ত গুজব ছড়ানো বিষয়ে সতর্কতা আরোপ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com