weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশ : ২৪-০৮-২০২২ ১৬:২৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ মাঠে আজ (২৩ আগস্ট/২২) ইং মঙ্গলবার বিকাল ৪টায় বালিয়াডাঙ্গী থানা পুলিশের উদ্যেগে ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন-রানীশংকৈল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন। মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম, ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী থানার বীট অফিসার এসআই রবিউল ইসলাম, সহকারী বীট অফিসার এএসআই মাইনুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, পুরোহিত, নিকাহ রেজিস্ট্রার, শিক্ষক, শিক্ষার্থীরাসহ এলাকার জনসাধারণ। মুক্ত আলোচনার মাধ্যমে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ অবগত হওয়া সহ জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, নারী অপহরণ, বাল্যবিবাহ, ধর্ষণ, আত্মহত্যা, যৌন হয়রানি, যৌতুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপরাধ এবং তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অপরাধ, অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড সংক্রান্তে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর