এ কেমন শত্রুতা, বালিয়াডাঙ্গীতে দূর্বিত্তদের আগুনে ঘরবাড়ী ভূর্ষিভুত
প্রকাশ : ১৫-০৯-২০২১ ১০:৫০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া গ্রামের সিরাজ উদ্দীনের শয়নঘরের এলাকার একদল দূর্বিত্তরা তাঁর শয়নঘরে আগুন লাগিয়ে ৩টি ঘরের আসবাপত্র ৪টি ছাগল, নগদ টাকাসহ প্রায় ৫লক্ষ টাকা ভূর্ষিভুত হয়।
ক্ষতিগ্রস্থ্য পরিবারের সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া গ্রামের সিরাজ উদ্দীনের শয়নঘরের এলাকার একদল চিহ্নিত দূর্বিত্তরা গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৃহকতা সিরাজ উদ্দীনের অনুপস্থিতে তাঁর শয়নঘরে আগুন লাগিয়ে দিলে এতে মূহুত্বে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে গেলে তাঁর ৩টি শয়ন ঘরের আসবাপত্র ৪টি ছাগল, নগদ টাকাসহ প্রায় ৫লক্ষ টাকা ভূসিভুত হয়।
সিরাজ উদ্দীন জানান, বাড়ীর সংলগ্ন ৪শতক জমি বায়না করা হলে এলাকার একদল চিহ্নিত দূর্বিত্তরা তাকে জমি না কেনার জন্য প্রাণ নাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসার এক পর্যায়ে দূর্বিত্তরা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে থানায় অভিযোগ দিতে গেলে থানা পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেন। বিষয়টি এলাকায় ব্যপক ছড়িয়ে গেলে দূর্বিত্তরা স্থানীয়ভাবে আপোষ মীমাংসার করার জন্য সময় ক্ষেপন করে পরবর্তীতে আপোষ মীমাংসা হবে না বলে জানিয়ে দেয়।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুস সবুর জানান, অগ্নিকান্ডের ঘটনায় আব্দুল্লাহ নামের এক শিশু নিহত হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com