এসএসসি ৯৯ ঠাকুরগাওয়ের দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশ : ১৩-০৫-২০২১ ১০:৪২
নিজস্ব প্রতিবেদক
মোঃফজলুর রহমান (বালিয়াডাঙ্গী), "ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি"এই স্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৯'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (২৯ রমজান) বুধবার বালিয়াডাঙ্গী হাসিনা স্মৃতি শিশু সদন(এতিমখানা)মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতারে এসএসসি ৯৯'র বন্ধুরাসহ কিছু অভিবাবক ও শিশু সদনের ছাত্ররা উপস্থিত ছিলেন।
দোয়া'য় বন্ধু জবাইদুর রহমান (জাদু)'র স্মরণে বক্তব্য রাখেন এসএসসি ৯৯ ব্যাচের মডারেটর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আশাদ আলী।
পরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত বন্ধু জবাইদুর রহমান (জাদু)'র স্মরণে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন ইজাব জামে মসজিদের ইমাম হাফেজ মো.আব্দুল মতিন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com