weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এম'পি দবিরুল ইসলামের বিশেষ বরাদ্দ হতে নগদ দুই লাখ টাকা প্রদান করলেন পুত্র 'মাজহারুল ইসলাম সুজন'

প্রকাশ : ১৩-০৫-২০২০ ১১:৩৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঠাকুরগাঁও-২ আসনের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের বেশকয়েকটি ধর্মীর প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।

তিনি গত (১২ মে ২০২০) বুধবার বিকেলে ঠাকুরগাঁও-২ আসনের এম'পি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর বিশেষ বরাদ্দেরে টাকা প্রদান করেন। এসময় তিনি বলেন, রানীশংকৈল উপজেলার কলোনী জামে মসজিদ ও ভেলাপুকুর জামে মসজিদ উন্নয়নের জন্য নগদ ৪৩ হাজার ৫শ , উত্তর কলোনী মসজিদ ও মন্ডলপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ, ভরনিয়া ভুধপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও ভরনিয়া এনামুলের বাড়ির ওয়াক্তিয়া মসজিদ উন্নয়নের জন্য ৪৩ হাজার ৫শ এবং ভরনিয়া হাট দুর্গা মন্ডপ উন্নয়নের জন্য নগদ ৫০ হাজার টাকা। মোট ৬টি মসজিদ ও ১টি দুর্গামন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবুল কাশেম এবং ধর্মঘড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ধর্মঘড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মাইনুদ্দিন কাবুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর