weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে ডাঃ মোহাঃ ফিরোজ জামান

প্রকাশ : ০৫-১২-২০২০ ০০:০৬

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী), ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আরাজী ঝাড়গাঁও, ভেলাজান, ঠাকুরগাঁও সদরে অবস্থতি “একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র”। প্রতিষ্ঠানটি ২০০৮ সালে স্থাপিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।

উক্ত প্রতিষ্ঠানের প্রতিবন্ধী, দুস্থ্য ও এতিম শিক্ষার্থীদের মাঝে পড়া-লেখা, চিকিৎসা, শিক্ষা, কারিগরি হস্তশিল্প, কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

গত ৩ নভেম্বর বৃহস্পতিবার একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রটি পরিদর্শন করেন, ডাঃ মোহাঃ ফিরোজ জামান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

এসময়ে তিনি প্রতিবন্ধী, দুস্থ্য ও এতিম শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করেন। পরে করোনা পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা সহ সাবান দিয়ে বার বার হাত ধোয়ার কথা বলেন।

তিনি আরো বলেন, একতা প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কেন্দ্রটির পরিচালক মোঃ আমিনুল ইসলামকে ধন্যবাদ জানায়। কারণ উনার অক্লান্ত পরিশ্রমে আজ প্রতিবন্ধী, এতিম ও দুস্থ্য ছেলে মেয়েরা লেখা-পড়া শিখতে পারছে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্রটির প্রতিটি স্তরের ভবন পরিদর্শন করেন।


ভিডিও দেখতে ক্লিক করুন:  একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে ডাঃ মোহাঃ ফিরোজ জামান

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর