উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পীরগঞ্জে বিএনপির সভাপতি জাহিদ, সম্পাদক জিয়াউল
প্রকাশ : ২৭-০৪-২০২২ ১১:২৭
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সেই সাথে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে জিয়াউল ইসলাম জিয়া ও জিল্লুর রহমান চৌধুরী।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নূর করিম জানান, মোট ৭ শ' ১৫জনের মধ্যে ৬ শ' ৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com