weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত জেঁকে বসেছে

প্রকাশ : ১৭-১২-২০২৩ ১৩:৩৮

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: দেশের উত্তরাঞ্চলের আট জেলায় শীত জেঁকে বসেছে। গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বউত্তরে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও বগুড়া জয়পুরহাট জেলায় এই তাপমাত্রা রেকর্ড হয়।
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলায় ক্রমেই কমছে তাপমাত্রা। এতে বাড়ছে শীতের তীব্রতা। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে বাড়ছে মানুষের দুর্ভোগ। গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস; যা চলতি শীত মৌসুমের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া রোদ থাকায় দুর্ভোগ কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে উত্তরের কনকনে হিমেল বাতাস শুরু হলে বেড়ে যায় দুর্ভোগ। বিকেলে অনেক জায়গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে শীতার্ত মানুষদেরকে। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় চরম দুর্ভোগে পড়ছে কর্মজীবী মানুষেরা। সকালে রোদের দেখা মিললেও কুয়াশা ভেজা মাঠে তীব্র শীত অনুভূত হওয়ায় অনেকেই ক্ষেতের কাজে নামতে পারছেন না। আবার দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেল হতেই হিমালয় থেকে আসা ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়ে যায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারি ও বেসরকারিভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক কম। শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ও বগুড়া জয়পুরহাট জেলায় বেশ ঠাণ্ডা অনুভূত হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শেষে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সে ক্ষেত্রে তাপমাত্রা এক অঙ্কের ঘরে গিয়ে দাঁড়াতে পারে।
ঠাকুরগাঁও আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত রাইসলাম কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এ তাপমাত্রা আরো কিছুটা কথমে দাঁড়ায় ১০ দশমিক ৮ ডিগ্রিতে। আগামীতে আরো কমে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ঠাকুরগাঁও জেলার ওপর দিথয়ে। এ দিকে সরকারিভাবে বা বেসরকারিভাথবে এখন পর্যন্ত জেলার কোথাও শীতবস্ত্র বিতরথণের সংবাদ পাওয়া যায়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com