ঈদ-উল-আযহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিজিবির কার্যক্রম জোরদার
প্রকাশ : ২১-০৭-২০২০ ০৪:৫১
নিজস্ব প্রতিবেদক
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার
মধ্যে চারটিই ভারতীয় সীমান্তবর্তী। তাই আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে
ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা গুলিতে মাদক ও চোরাচালান বিরোধী নানা কার্যক্রম
জোরদার করেছে ঠাকুরগাঁও বিজিবি।
২০ জুলাই সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে এক
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির
অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম (পিএসসি) । এছাড়াও গত কয়েক দিনের
অব্যাহত কার্যক্রম ও অভিযানে জেলার কাঠালডাঙ্গি, রত্নাই, ডাবরী সহ অন্যান্য
সীমান্ত গুলিতে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল ও চোরাই গরু উদ্ধার করেছে।
৫০
বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শহিদুল ইসলাম জানান, বাংলাদেশ সরকার এর
মাদকদ্রব্যের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতিকে অটুট রাখার স্বার্থে
ঠাকুরগাঁও সীমান্তে টহল ও অপারেশন সহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ
অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিজিবিসহ অসামরিক প্রশাসন কর্তৃক সভা
সেমিনারের মাধ্যমে মাদকের কুফল ও সীমান্ত হত্যা রোধে চোরাচালান সহ সীমান্তে
অবৈধ অনুপ্রবেশের নানা দিক সম্পর্কে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা
হচ্ছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com