weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬২% , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১১ ভোটে নৌকা প্রতীকের জয়

প্রকাশ : ২৮-১১-২০২১ ২১:৩৪

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসুও ইউনিয়নে ২১১ ভোটে নৌকা প্রতীকে জয় লাভ করেছেন প্রভাষক মোঃ সোহেল রানা। 

আজ (২৮ নভেম্বর ২০২১) রবিবার  সকাল ৮টা থেকে শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। তবে নারী ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ইউনিয়নে সর্বমোট ৯টি  কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা: এস,এম সফিকুল ইসলাম (স্বতন্ত্র,প্রতীক চশমা) সর্বমোট-৪২৪৭, মোঃ আব্দুস সালাম (স্বতন্ত্র,প্রতীক ঘোড়া) সর্বমোট-৩৬৪৯, মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী (স্বতন্ত্র,প্রতীক মোটরসাইকেল) সর্বমোট-১০১, মোঃ মখলেসুর রহমান চৌধুরী (স্বতন্ত্র,প্রতীক আনারস) সর্বমোট-৩৭৪১, মোঃ হুমায়ন কবীর ( ইসলামি আন্দলন,প্রতীক হাতপাখা) সর্বমোট-৭৯ এবং মোঃ সুহেল রানা (আ.লীগ, প্রতীক নৌকা) সর্বমোট ৪৪৫৮ পেয়ে ২১১ ভোটে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর