weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুস সামাদ পান্নার মৃত্যুতে জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজনের গভীর শোক ও সমবেদনা প্রকাশ

প্রকাশ : ২৮-০৭-২০২০ ১০:১০

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি, (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুস সামাদ (পান্না) আজ (২৭ জুলাই) সোমবার সকালে তাঁর নিজ বাস ভবন পারুয়ায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের জানাজা আগামীকাল (২৮ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০টায় কুশলডাঙ্গী তাঁর পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত হবে এবং দাফন সম্পন্ন হবে। মরহুমের মৃত্যুকালে স্ত্রী সহ, চাচা এ্যাড. ইউসুফ আলী, এক ছেলে, দুই মেয়ে ও ভাইসহ অসংখ্য গুনগ্রাহী এবং সুভাকাংখি রেখে গেলেন।

তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ৪ জনের মধ্যে একজন রাশিয়া ফেরত রাজনৈতিক ব্যক্তি। শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি একজন সদালাপী, সাংস্কৃতিক ব্যক্তি ও ভাল বক্তাও ছিলেন। তিনি ছিলেন অনগ্রসর বালিয়াডাঙ্গীর একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বালিয়াডাঙ্গীতে চারণ সাংস্কৃতিক গোষ্ঠি প্রতিষ্ঠিত করে অসংখ্য নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। তিনি পত্র-পত্রিকা ও অসংখ্য ম্যাগাজিনে লেখালেখি করেছেন। তাঁর সম্পাদনায় "চারণ" নামে একটি ম্যাগাজিন প্রকাশ হতো। তিনি ১৯৯৭ সালে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। তিনি ওই সময় উপজেলার বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বালিয়াডাঙ্গী চারণ সাংস্কৃতিক গোষ্ঠি'র আমৃত্যু নির্বাহী পরিচালক ছিলেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক সমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ সাদেকুল ইসলাম সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর