আটোয়ারীর ধামোর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ
প্রকাশ : ২৭-০৭-২০২০ ০৬:৫৫
নিজস্ব প্রতিবেদক
আকাশ ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন ধামোর ইউনিয়ন পরিষদের আওতায় উপকারভোগী নারী-পুরুষদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
(২৬জুলাই) রবিবার সকালে ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান উপকারভোগী দুই শত এক জনের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com