weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে হতদরিদ্রদের মাঝে বীর মুক্তিযোদ্ধার ত্রাণ সহায়তা

প্রকাশ : ২৪-০৪-২০২০ ২২:১২

নিজস্ব প্রতিবেদক

আকাশ ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে চলমান করোনা দুর্যোগে ব্যক্তিগত উদ্দ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সহয়তা করলেন স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা।

উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় মন্ডলপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আনোয়ার করিম ওরফে পৌষা। শুক্রবার সকালে তার গ্রামের বাড়িতে দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন। মহামারি করোনায় বেকার হওয়ায় প্রতিবেশীদের তিনি প্রায় ১ মে:টন এর বেশী চাল, নগদ ৫০ হাজার টাকা এবং তেল, ছোলা ও সাবান সম্বলিত প্যাকেট তুলে দেন।

এসময় তোড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সারোয়ার হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, শিক্ষক জাকেরিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের যুগ্ন আহবায়ক আল মামুন বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর