weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এক অন্তসত্বা সহ ০৪ জন করোনা জয়ীকে ফুলের শুভেচ্ছা ও ছাড়পত্র প্রদান

প্রকাশ : ১৯-০৬-২০২০ ০৩:১৮

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের আটোয়ারীতে এক অন্তসত্বা মহিল ও চার জনকে ফুলেল শুভেচ্ছা সহ করোনা জয়ের ছাড়পত্র দিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ

(১৮ জুন ২০২০) বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে করোনা জয়ীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয় এবং করোনা সময়কালীন তাঁদের অভিজ্ঞতার কথা শোনা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের আয়োজনে ছাড়পত্র অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, ডাঃ এ.কে.এম সানোয়ার হুদা (সাধন), রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ, দৈনিক যায়যায়দিন ও বিজয় টিভির আটোয়ারী প্রতিনিধি সাংবাদিক মনোজ রায় হিরু সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জনৈক নারায়নগঞ্জ ফেরৎ এক অন্তসত্বা মহিলা (২২), প্রধানপাড়া গ্রামের গাজীপুর ফেরৎ জনৈক যুবক (২৩) ও ছোটদাপ গ্রামের কুমিল্লা ফেরৎ জনৈক যুবক (১৯) এবং বলরামপুর ইউনিয়নের চামেশ্বরী গ্রামের টঙ্গী ফেরৎ জনৈক যুবক(৪৫)। (১৭ জুন ২০২০) বুধবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তাঁদের ফলোআপের ফলাফল নেগেটিভ আসায় করোনা জয়ের ছাড়পত্র প্রদান করা হয়।

উল্লেখ্য, আটোয়ারীতে মোট করোনা আক্রান্ত ১০ জনের মধ্যে এপর্যন্ত ০৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেল। উপজেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষে তাঁদের শুভেচ্ছা জানানো হয়েছে।

আরো পড়ুন:

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর