weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ইমাম – মুয়াজ্জিনগনের মাঝে অর্থ সহায়তা প্রদান

প্রকাশ : ২২-০৫-২০২০ ১৬:২১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অস্বচ্ছল ইমাম ও মুয়াজ্জিনগনের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অর্থ সহায়তা প্রদান করা হয়। ( ২১ মে ২০২০) বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম তার কার্যালয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রতিজন ৩৫০/- টাকা হারে ২০৮ জনের মোট ৭২,৮০০/- ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

পরে নেতৃবৃন্দ উপজেলা পরিষদ জামে মসজিদে তালিকা মোতাবেক ইমাম ও মুয়াজ্জিনগনের মাঝে নির্ধারিত অর্থ বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সদস্য সচিব হাফেজ মোঃ বেলাল হোসেন, অর্থ সচিব মুফতি মুহিবুর রহমান, সদস্য মাওঃ মকছেদুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম, ছোটদাপ তাহফিযুল কুরআন হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফেজ মোঃ মখলেছুর রহমান সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর