আটোয়ারীতে করোনা ভাইরাস প্রতিরোধে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ
প্রকাশ : ২২-০৩-২০২০ ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক
মোঃ আকাশ ইসলাম আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলার ফকিরগঞ্জ বাজারের প্রতিটি দোকান, রাস্তা, সহ সকল ব্যবসায়ী ও পথচারীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল (২১ মার্চ ) সন্ধ্যা সাত ঘটিকায় আটোয়ারী উপজেলা সাখা কমিটি এর উদ্যোগে সচেতনতা মুলক করোনাভাইরাস প্রতিরোধের হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেছে। লেখা হয়েছেঃ হাত ধোয়ার জন্য স্যানিটাইজার না পাওয়া গেলে বা দাম বেড়ে গেলে সাবান কিনেন, সাবানের দাম বেড়ে গেলে লেবু কচলে হাত ধোবেন, লেবুর দাম বেড়ে গেলে লবন দিয়ে হাত ধোবেন, লবণের দাম বেড়ে গেলে গরম পানিতে হাত ধোবেন, পানির দাম বেড়ে গেলে আগুনের উপর কিছুক্ষণ হাত রাখবেন।
গণসচেতনতায় ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান সদস্য আটোয়ারী উপজেলা বিএনপি, মোঃশাহাজাহান আলী ভাইস চেয়ারম্যান আটোয়ারী উপজেলা পরিষদ, মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ সাবেক আটোয়ারী উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক, মোঃ বদিউজ্জামান মানিক সাবেক সাধারণ সম্পাদক আটোয়ারী উপজেলা যুবদল, মোঃ আক্তারুজ্জামান আতা সাবেক সাংগঠনিক সম্পাদক আটোয়ারী উপজেলা যুবদল, মোঃ মাসুদ পারভেজ আহবায়ক আটোয়ারী উপজেলা ছাত্রদল ও সায়মা আক্তার সুমন সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়র, রিপন ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com