weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৫৮% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বোচাগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস

প্রকাশ : ০৬-১২-২০২০ ২৩:০১

নিজস্ব প্রতিবেদক
জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর): (৬ডিসেম্বর ২০২০) রবিবার বোচাগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবছরও বিস্তারিত কর্মসূচী গ্রহন করেছে মুক্তিযোদ্ধা সংসদ, বোচাগঞ্জ উপজেলা কমান্ড।

সকাল ৭টায়   আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন এর পর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে ৯টায় আনন্দ র‌্যালী।

সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

উল্লেখ্য যে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোচাগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে শত্রুমুক্ত করেছিল বোচাগঞ্জের মাটি। সম্মুখ যুদ্ধে ধনতলা গ্রামের আব্দুর বারেক ও এনামুল হক, কাকদুয়ার গ্রামের চিনিরাম দেবশর্মা, বিহাগাঁও গ্রামের কাশেম আলী, রনগাঁও ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামের গুলিয়া বাংরু, বনকোট চুনিয়াপাড়া গ্রামের বের্য্যমোহন রায় সহ মোট ১৩ জন মানুষ শহীদ হন। 

সকল শহীদদের স্মরণে বোচাগঞ্জ উপজেলা প্রেস-ক্লাবের পক্ষ থেকে  শ্রদ্ধাজলি অর্পন করেন প্রেসক্লাবের সভাপতি মীর মোশারফ হোসেন ও সম্পাদক শামসুল আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ!

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর