weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় মকসেদার পাশে খাদ্য নিয়ে জননেতা ‌"মাজহারুল ইসলাম সুজন "

প্রকাশ : ০৩-০৪-২০২০ ১৩:১৮

নিজস্ব প্রতিবেদক

রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. দবরুিল ইসলামের বড় ছেলে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন বালিয়াডাঙ্গীর অসহায় চার সন্তানের জননী মকসেদার পাশে দাড়িয়েছেন ।

বৃহস্পতিবার বিকালে তিনি চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন তার বাড়ীতে। উপজেলা তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না এসব তার বাড়ীতে পৌছে দিয়েছেন।

মাজহারুল ইসলাম সুজন জানান, খাবারের জন্য রাস্তায় আর ঘুরে বেড়াতে হবে না। প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তার বাড়ীতে পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের খেটে খাওয়া প্রায় এক হাজার মানুষের মাঝে ইতিমধ্যে আমরা খাবার পৌছে দিয়েছি এবং ইতিমধ্যে অনেক অসহায় গরিব ও দিনমজুর শ্রেণির মানুষদের খাদ্য চাল,ডাল, তেল, লবন ও সবজি একসাথে বেগে করে বিতরণ করেছি।

আমাদের এমন ত্রাণ সহায়তা অব্যহত থাকবে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর