weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে "ইউ টার্ন" নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

প্রকাশ : ০৪-০৬-২০২০ ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক
রাজু হাসান রবি (বালিয়াডাঙ্গী): করোনা ভাইরাসের কারণে উত্তরের জেলা ঠাকুরগাঁও এ বিভিন্ন শ্রমজীবী গরীব অসহায় মানুষ মানবেতর জীবনযাপন করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই জেলার বিভিন্ন উপজেলা লকডাউন এর কারনে নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের জীবন চেয়ে আছে সরকার ও ধনি মানুষের দিকে এক পোটলা ত্রাণ এর আশায়।

গত (২৪ মে ২০২০) রবিবার "ইউ টার্ন" সংগঠনের কাছ থেকে পাওয়া ত্রাণ পেয়ে আবুল মিয়ার চোখে এক সমুদ্র আনন্দ। কান্নাজরিত কন্ঠে বলেই ফেলল আল্লাহ তোমহার ভালো করবে, আবুল মিয়ার মত প্রায় ৭৫০ টি পরিবারের মুখে হাসির ঝলক দেখছে ইউ টার্ন" সংগঠন। ঠাকুরগাঁও জেলায় প্রতিটি থানায় সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়ন তথা পাড়িয়া, চাড়োল ও ধনতলাতে  ঘরে বসে থাকা ৭৫০ কর্মহীন অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে "ইউ টার্ন" নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

৭৫০ পরিবারের প্রত্যেককে চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, মুড়ি, তৈল, জীবানুনাশক সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান  আলী আসলাম জুয়েল ও তার সহধর্মিণী লাভলী আসলাম, ফয়জুল ইসলাম হীরু প্রোপাইটার সুলতান চা, মোজাহারুল ইসলাম বিশিষ্ট সমাজ সেবক, জিল্লুর রহমান চেয়ারম্যান ১নং পাড়িয়া ইউনিয়ন, বিশিষ্ট ব্যবসায়ী সমরজিৎ সিংহ ছটকু, আব্দুস সাত্তার এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি, ওমর ফারুক আইটি কর্মকর্তা সোনালী ব্যাংক লিঃ, বিশিষ্ট ব্যবসায়ী রোমান, সমাজসেবক খালেকুজ্জামান সুমন, মীর মোঃ আসিফুর রহমান, শিথিল, আল আমিন, জাকির, জোভিয়েল প্রমুখ।  

"ইউ টার্ন" সংগঠনের এর সদস্যরা বলেন, সকলকে সামাজিক  দুরত্ব বজায় রেখে চলাফেরা করতে আমরা বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি সহ সকল নিয়মকানুন মেনে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চায় । করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে এই জেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম, জন সচেতনতা তৈরি করা,  জীবানুনাশক স্প্রে সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে। 

"ইউ টার্ন" সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার বলেন, ঠাকুরগাঁও জেলায় পিছিয়ে পরা মানুষগুলো লকডাউনের কারনে আরো মানবেতর জীবনযাপন করছে, এই অসময়ে তাদের পাশে থাকতে "ইউ টার্ন" সংগঠন সর্বদায় প্রস্তুত। সমাজের সকল ধনী মানুষদের তাদের নিজ নিজ জন্মস্থানে এই অসময়ে অসহায় নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়ানোর আহব্বান জানাই। এটাই প্রকৃত সময় নিজের জন্মস্থানের ঋন অসহায় মানুষের মাঝে শোধ করার। আসুন সবাই এগিয়ে আসি।  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর