অর্থের অভাবে চিকিৎসা বন্ধ বালিয়াডাঙ্গীর ইলেক্টিক টেকনিশিয়ান মাসুদ রানার
প্রকাশ : ০৪-১২-২০২৩ ১৫:৪৬
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: চলতি বছরের ফেরুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর কাজিবস্তি গ্রামের মরহুম মহসিন আলীর ছেলে ও কালমেঘ বাজারের ইলেক্টিক টেকনিশিয়ান মাসুদ রানা। সড়ক দুর্ঘট্নায় মেরুদন্ড অচল হয়ে যায় তার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও পায়ে ভর দিয়ে এখানো চলাচল করতে পারছেন না তিনি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।
মাসুুদ রানা পেশায় একজন ইলেক্টিক টেকনিশিয়ান ও কালমেঘ বাজারের বনিক সমিতির সদস্য।
তার পরিবারের সদস্যরা জানিয়েছে,ইলেক্টিক টেকনিশিয়ান
মাসুদ রানার চিকিৎসায় বাংলাদেশে ইতোমধ্যে প্রায় ৭ লাখ টাকা খরচ হয়েছে। তার ভারতের চিকিৎসা প্রয়োজন বলে চিকিৎসরা জানিয়েছেন। সেখানে তার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরো প্রায় ৫ লাখ টাকা। কিন্তু এই অর্থের জোগান দেয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি বা বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।
একটু সহযোগিতায় একটি পরিবার আবার সচল হবে বলে জানিয়েছেন মাসুদ রানার পরিবারের লোকজন। ইলেক্টিক টেকনিশিয়ান মাসুদ রানার বলেন, ‘আমার বিকাশ নম্বরে (০১৭৩৭৪১৯১০৩) সবাই একটু একটু সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারব বলে আশা করছি। সবাই আমার দিকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন।’
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com