weather ২৮.৫৪ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ পীরগঞ্জের সাংবাদিক আইনুলের

প্রকাশ : ২৩-১০-২০২৩ ১৮:৫৩

নিজস্ব প্রতিবেদক

এ, কে আজাদ: চলতি বছরের ৮ ফেরুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তরুণ সাংবাদিক আইনুল। দুর্ঘট্নায় দুই পা অচল হয় যায় তার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করলেও পায়ে ভর দিয়ে এখানো চলাচল করতে পারছেন না তিনি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন তার পরিবার।

আইনুল স্থানীয় দৈনিক প্রথম বাংলাদেশ পত্রিকার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের ঠাকুরগাঁও জেলার সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, পীরগঞ্জ উপজেলা কমিটির দফতর সম্পাদক এবং পীরগঞ্জ ব্লাড ডোনার্স সোসাইটির পরিকল্পনা সদস্য।

তার পরিবারের সদস্যরা জানিয়েছে, সাংবাদিক আইনুলের চিকিৎসায় বাংলাদেশে ইতোমধ্যে প্রায় ছয় লাখ টাকা খরচ হয়েছে। তার ভারতের চিকিৎসা প্রয়োজন বলে চিকিৎসরা জানিয়েছেন। সেখানে তার সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন আরো প্রায় চার লাখ টাকা। কিন্তু এই অর্থের জোগান দেয়া তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সরকারি বা বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

একটু সহযোগিতায় একটি পরিবার আবার সচল হবে বলে জানিয়েছে আইনুলের পরিবারের লোকজন।

সাংবাদিক আইনুল বলেন, ‘আমার বিকাশ নম্বরে (০১৭১৩-৭০৭৮৬৭) সবাই একটু একটু সহযোগিতা করলে আমি আবার স্বাভাবিক জীবন ফিরে আসতে পারব বলে আশা করছি। সবাই আমার দিকে সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন।’

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com