অভিনব কায়দায় পিকআপে ফেন্সিডিল বহনকালে আটক ২ জন
প্রকাশ : ২৮-০১-২০২৩ ২০:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রেস-বিজ্ঞপ্তি
অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে র্যাব-১৩ এর জালে আটক ২ জন মাদকব্যবসায়ী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিয়ে ০১টি পিকআপ যোগেবিরামপুর টু ঘোড়াঘাট হাইওয়ে দিয়ে নবাবগঞ্জ থানা এলাকা অভিমুখে আসছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ২৮জানুয়ারি২০২৩ খ্রিঃ ভোরেদিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন দলার দর্গা বাজারএলাকায়র্যাবেরএকটি আভিযানিক দলচেকপোস্ট স্থাপন করে এবং উক্ত চেকপোস্ট চলাকালেসন্দেহ জনক একটি পিকআপ তল্লাশি করে, উক্ত পিকআপের বডির নিচে অভিনব কায়দায় তৈরি করে ভিতর রক্ষিত ২২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ কাশেম(৩১), সাং- নলিন বাজার,(জগতপুরা) থানা- ভূয়াপুর, জেলা- টাংগাইল ও ২। মোঃ আজিজুল হক(৩২), সাং- শেরনগর, থানা- নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়কেগ্রেফতার করে।এ সময় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারন করেএকই কায়দায় অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে এবং দেশের বিভিন্ন থানায়ধৃত আসামী মোঃ কাশেম(৩১) এর বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ধৃত আসামী মোঃ আজিজুল হক(৩২) এর বিরূদ্ধে ৬ টি মাদক মামলা রয়েছে, যা বিজ্ঞ আদালতে বিচারাধীনআছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরাপার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ভাবে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদেরবিরুদ্ধে দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com