"মা' তুমি করোনা ভাত'দে !! তোর মরণ হয়না কেনো ! এ এক নির্দয় ছেলের ভতসনা এ বৃদ্ধা মাকে খাদ্য ও ত্রাণ সহায়তার বিশেষ নিবেদন
প্রকাশ : ২৩-০৪-২০২০ ১২:৫২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: 'ভাত' তুমি কি একজন গর্ভধারিনী মায়ের চেয়েও অধিক মুল্যবান। এক পালা ভাতের জন্য ৭৫ উর্দ্ধ এক বৃদ্ধ মাকে নির্মম নির্যাতন করেছে এক পাসোন্ড সন্তান আজগর আলী ওরফে চেমঠা ও তার বউমা এবং দুই গুনধর নাতি ফারুক ও তার ছোট ভাই।
ঘটনাটি ঘটেছে, গত (২২ এপ্রিল) বুধবার রাত্রী তখন ১০ টা প্রায়। বালিয়াডাঙ্গী পাইলট মডেল হাই স্কুল পাড়া (চড়ক ডাঙ্গী) গ্রামের দিন মজুর আজগর আলী ওরফে চেমঠার বাড়ীতে। বিষয় করোনার করুন পরিনতি কর্মহীন পরিবারে খাদ্যের অভাব ভাত! ভাত দে। ভাত ও বৃদ্ধা মায়ের সমস্যার নানা কথাবার্তাকে কেন্দ্র করে চালাই এ নির্যাতন।
ওই গ্রামের প্রতক্ষ প্রতিবেশিরা জানান, এই পরিবারে বৃদ্ধা বুড়িমা যেন ৮০ মণ ভারী হয়ে আছে। নিত্ত্যদিন তার ছেলে ও বউমা বুড়ীকে কারণে অকারণে নির্যাতন করেন। এই বুড়ী একসময় সুস্থ্য ছিলো, ভাল ভাবে চলাফেরা করতে পারতো। তখন গ্রামে গ্রামে ও বালিয়াডাঙ্গী বাজারে ভিক্ষা করত, বেশ ভালই চলত বুড়ীর ও ছেলের সংসার।
এখন বয়সের ভারে তেমন আর হাটাচলা ও ভিক্ষা করে আয়-রোজকার না করার কারণে পরিবারে মা হয়েছে বোঝা আর অতিরিক্ত ঝামেলা। ওই দিন রাতে ভাত খাওয়ার বদলে তার একমাত্র ছেলে চেমঠা ও পরিবারের লোকজন বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে। এরপর টেনে হিচড়ে বাড়ীর আঙ্গিনায় ফেলে দেয়। ওই সময় পরিবারের চেচামেচি ও বৃদ্ধার কান্নার অওয়াজে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের নানা ভাষায় গালমন্দ করেন।
পরে প্রতিবেশিরা সরকারের জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করে ঘটনাটি অবগত করান। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করেন। আহত মাকে পুলিশ চিকিৎসার জন্য বালিয়াডাঙ্গী হাসপাতালে আনতে চাইলে মা বলেন, আমার ছেলে পাশে থাকলেই আমি সুস্থ্যহয়ে যাব। হায়রে মমতাময়ী মা।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুর রহমান প্রধানের নির্দেশ ক্রমে বৃদ্ধার ছেলে আজগর আলী চেমঠার নিকট রেখে আসেন এবং পরিবারের সকলকে প্রথমবারের মতো আইনের আওতায় না নিয়ে মায়ের নিকট ক্ষমা প্রার্থনা করান।এব্যাপারে ওই চড়ক ডাঙ্গী গ্রামের প্রতিবেশি গণ দুওসুও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালামকে ঘটনার বিষয়ে অবগত করেন। তিনি বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেন এবং তাদের ত্রাণ সহায়তার আস্বাসদেন। যদি আপনারা এই ঘটনাটি পড়েন তাহলে এই বৃদ্ধা মাকে বর্তমান অবস্তার বিবেচনা করে খাদ্য হিসেবে ত্রাণ সহায়তার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com