"নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশ : ১১-০৫-২০২১ ২১:৩০
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ (১১ মে ২০২১) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় "নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন" এর পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে ৩য় ধাপে ঈদ উপহার বিতরণ করা হয়।
নব দিগন্ত তারুণ্য ফাউন্ডেশন প্রথম ধাপে ৫০ টি পরিবার, দ্বিতীয় ধাপে ৫০ টি পরিবার এবং তৃতীয় ধাপে ১০০ টি গরিব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
বিভিন্ন এলাকায় কর্ম বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাওন, সহ-সভাপতি মোঃ আরমান আলী অভি, যুগ্ন সাধারণ সম্পাদক ফুয়াদ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান লিমন, সৌরভ সাহা, আরিফ ফুয়াদ নিবিড়, শিক্ষা বিষয়ক সম্পাদক রিফাত জাহান, মহিলা বিষয়ক সম্পাদক আশা মুনি ও নুসরাত জাহান তানহা ও সংগঠনের সদস্যগন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com